প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি সত্ত্বেও পুঁজিবাজারে পা রাখছে অ্যানথ্রোপিক আগামী বছর থেকেই চীনে উড্ডয়ন সক্ষম যানের যাত্রা শুরুর সম্ভাবনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও পার্শ্ববর্তী তিন জেলায় বিজিবি মোতায়েন নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের নাশকতার ভিডিও প্রচার নিয়ে উদ্বেগ এমএসসি ক্রুজ শিপের কেবিনে তরুণীকে হত্যার দায়ে টেক্সাসের এক যাত্রী অভিযুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি সত্ত্বেও পুঁজিবাজারে পা রাখছে অ্যানথ্রোপিক আগামী বছর থেকেই চীনে উড্ডয়ন সক্ষম যানের যাত্রা শুরুর সম্ভাবনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও পার্শ্ববর্তী তিন জেলায় বিজিবি মোতায়েন নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের নাশকতার ভিডিও প্রচার নিয়ে উদ্বেগ এমএসসি ক্রুজ শিপের কেবিনে তরুণীকে হত্যার দায়ে টেক্সাসের এক যাত্রী অভিযুক্ত
অপরাধ ও দুর্ঘটনা

খুলনার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

November 3, 2026

Spread the love

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:

খুলনার রূপসা উপজেলার আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের সিংহের চর এলাকায় একটি কলাবাগানের পাশের চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং সিংহের চর এলাকার বাসিন্দা রেজাউল করিম।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর দেড়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে।

রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত করছে পুলিশ।