প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি সত্ত্বেও পুঁজিবাজারে পা রাখছে অ্যানথ্রোপিক আগামী বছর থেকেই চীনে উড্ডয়ন সক্ষম যানের যাত্রা শুরুর সম্ভাবনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও পার্শ্ববর্তী তিন জেলায় বিজিবি মোতায়েন নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের নাশকতার ভিডিও প্রচার নিয়ে উদ্বেগ এমএসসি ক্রুজ শিপের কেবিনে তরুণীকে হত্যার দায়ে টেক্সাসের এক যাত্রী অভিযুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি সত্ত্বেও পুঁজিবাজারে পা রাখছে অ্যানথ্রোপিক আগামী বছর থেকেই চীনে উড্ডয়ন সক্ষম যানের যাত্রা শুরুর সম্ভাবনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও পার্শ্ববর্তী তিন জেলায় বিজিবি মোতায়েন নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের নাশকতার ভিডিও প্রচার নিয়ে উদ্বেগ এমএসসি ক্রুজ শিপের কেবিনে তরুণীকে হত্যার দায়ে টেক্সাসের এক যাত্রী অভিযুক্ত
অপরাধ ও দুর্ঘটনা

পাঁচবিবির যুবকের মৃত্যু: গাজীপুরে নদীতে গোসল করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু

November 3, 2026

Spread the love

মোঃ আব্দুল মতিন প্রধান
জয়পুরহাট প্রতিনিধি

পাঁচবিবির যুবক মো. আবু হাসান (৩২) ঢাকার গাজীপুরে নদীতে গোসল করতে নেমে মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। নিহত আবু হাসান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে। তিনি গাজীপুরের শফিপুর এলাকার ‘লীজ ফ্যাশন গার্মেন্টস’ ফ্যাক্টরিতে চাকরি করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে তাঁর কর্মরত ফ্যাক্টরিটি বন্ধ ছিল। ফ্যাক্টরি বন্ধ থাকার এই সুযোগে গত সোমবার সকালে কয়েকজন সহকর্মী ও বন্ধু মিলে শফিপুর এলাকার একটি নদীতে গোসল করতে যান। গোসল শেষে বন্ধুরা সবাই পানি থেকে তীরে উঠে এলেও আবু হাসান পানিতে তলিয়ে নিখোঁজ থাকেন। পরে অনেক খোঁজাখুঁজির পর বিকেলে নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ নিজ বাড়ি পাঁচবিবির দক্ষিণ তাজপুরে নিয়ে আসা হচ্ছে বলে পরিবার সূত্রে নিশ্চিত করা হয়েছে। কর্মক্ষম যুবকের এমন আকস্মিক ও অকাল মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তাঁর পরিবার ও পুরো পাঁচবিবি জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে।