অসচ্ছল পরিবারের স্বাবলম্বী হওয়ার স্বপ্নে হাঁস উপহার হাবিপ্রবি বন্ধুসভার

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে দিনাজপুরের একটি অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) বন্ধুসভা। সংগঠনটির পক্ষ থেকে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির আওতায় ওই পরিবারকে হাঁস পালন করে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।
সম্প্রতি বন্ধুসভার সদস্যরা সরাসরি ওই পরিবারের বাড়িতে উপস্থিত হন। সেখানে পরিবারের সদস্যদের হাতে হাঁসের বাচ্চাগুলো তুলে দেন তারা। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পিছিয়ে পড়া পরিবারটিকে হাঁস পালনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা। সদস্যদের এমন মানবিক ও গঠনমূলক কাজে স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে বন্ধুসভার তরুণরা।
সূত্র: প্রথম আলো


