প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
মধ্যবর্তী নির্বাচনের পর রিপাবলিকান পার্টির বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ প্রেক্ষাপট ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ সংসদীয় কমিটির দশম শ্রেণির আগে জিসিএসই পাঠ্যক্রম নিষিদ্ধ করল ব্রিটিশ সরকার অ্যাস্টন ভিলার বিপক্ষে নাটকীয় ড্রয়ে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ প্রক্রিয়া: ট্রাইব্যুনাল ছাড়লেন আরও এক বিচারপতি মধ্যবর্তী নির্বাচনের পর রিপাবলিকান পার্টির বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ প্রেক্ষাপট ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ সংসদীয় কমিটির দশম শ্রেণির আগে জিসিএসই পাঠ্যক্রম নিষিদ্ধ করল ব্রিটিশ সরকার অ্যাস্টন ভিলার বিপক্ষে নাটকীয় ড্রয়ে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ প্রক্রিয়া: ট্রাইব্যুনাল ছাড়লেন আরও এক বিচারপতি
জাতীয়

ইলিশ শিকড়ে নিষেধাজ্ঞা উঠতেই চাঁদপুরে হাজার টন মাছ, অধিকাংশেরই মান নিয়ে প্রশ্ন

October 30, 2026

Spread the love

ইলিশ শিকড়ে নিষেধাজ্ঞা উঠতেই চাঁদপুরে হাজার টন মাছ, অধিকাংশেরই মান নিয়ে প্রশ্ন

মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে আবারও শুরু হয়েছে মাছ ধরা। নিষেধাজ্ঞা ওঠার পর প্রথম দিনেই নদী থেকে বিপুল পরিমাণ ইলিশ নিয়ে ঘাটে ফিরেছেন জেলেরা। চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে আজ প্রায় ১ হাজার টন ইলিশ অবতরণ করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর এত পরিমাণ মাছ ঘাটে আসায় ব্যবসায়ীদের মধ্যে কর্মচঞ্চলতা ফিরে এসেছে।

তবে স্বস্তির পাশাপাশি উদ্বেগের বিষয় হলো, ঘাটে আসা ইলিশের বড় একটি অংশই নষ্ট হয়ে গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, অবতরণ করা মাছের প্রায় ৭০ শতাংশই নরম বা পচা। মাছের মান খারাপ হওয়ায় বাজারে এসব ইলিশের চাহিদা এবং দাম নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আড়তদাররা। তাৎক্ষণিকভাবে কেন মাছের এমন অবস্থা হলো, তা নিয়ে জেলে ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —