প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
জাতীয় সংসদে আলোচনায় ‘দৈনিক নববাণী’র সংবাদ, পেশাদার সাংবাদিকতার মর্যাদা রক্ষার দাবি জয়নাল আবেদিন ফারুক এমপির ভালোবাসার জয়: সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে ফের এক ছাদের নিচে দম্পতি রাষ্ট্রায়ত্ত মালিকানায় ইসলামী ব্যাংক: সংকট উত্তরণে বড় পরিবর্তনের পথে বাংলাদেশ ব্যাংক সুউচ্চ ভবনের দুলুনি ও বাসিন্দাদের ভীতি দূর করার আধুনিক প্রকৌশল কৌশল মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস: পৃথিবী থেকে এক আলোক-দিনের দূরত্বে ভয়েজার-১ জাতীয় সংসদে আলোচনায় ‘দৈনিক নববাণী’র সংবাদ, পেশাদার সাংবাদিকতার মর্যাদা রক্ষার দাবি জয়নাল আবেদিন ফারুক এমপির ভালোবাসার জয়: সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে ফের এক ছাদের নিচে দম্পতি রাষ্ট্রায়ত্ত মালিকানায় ইসলামী ব্যাংক: সংকট উত্তরণে বড় পরিবর্তনের পথে বাংলাদেশ ব্যাংক সুউচ্চ ভবনের দুলুনি ও বাসিন্দাদের ভীতি দূর করার আধুনিক প্রকৌশল কৌশল মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস: পৃথিবী থেকে এক আলোক-দিনের দূরত্বে ভয়েজার-১
জাতীয়

কণ্ঠনালির ক্যানসার: কারণ, লক্ষণ ও প্রতিকারের পূর্ণাঙ্গ নির্দেশিকা

October 29, 2026

Spread the love

কণ্ঠনালির ক্যানসার: কারণ, লক্ষণ ও প্রতিকারের পূর্ণাঙ্গ নির্দেশিকা

আমাদের শরীরের স্বরযন্ত্র বা ল্যারিংসের প্রধান কাজ হলো শব্দ উৎপাদনের মাধ্যমে কথা বলা। বিভিন্ন কারণে এই অংশে প্রদাহ, পলিপ বা টিউমার হতে পারে, যা অনেক সময় ক্যানসারের রূপ নেয়। গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদী ধূমপান এবং মদ্যপান কণ্ঠনালির ক্যানসারের প্রধান ঝুঁকি হিসেবে কাজ করে। পাশাপাশি জর্দা বা সাদাপাতাসমৃদ্ধ তামাকজাত দ্রব্য সেবন, অতিরিক্ত মসলাযুক্ত কিংবা অত্যন্ত গরম খাবার খাওয়ার অভ্যাসও এই রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। কণ্ঠনালির অতিরিক্ত ব্যবহারের ফলেও এমন জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে এই ক্যানসার সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। সাধারণত ১৫ দিনের বেশি সময় ধরে গলার স্বর পরিবর্তন, শ্বাস নিতে সমস্যা, ঢোক গিলতে কষ্ট হওয়া, গলায় কিছু আটকে আছে বলে মনে হওয়া কিংবা কানে ব্যথার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আধুনিক চিকিৎসায় ফাইবার অপটিক ল্যারেংগোস্কপি ও বায়োপসির মাধ্যমে এটি দ্রুত ধরা যায়। সাধারণত রেডিওথেরাপি, কেমোথেরাপি বা অস্ত্রোপচারের মাধ্যমে এর চিকিৎসা করা হয়। রোগ অনেক বেশি ছড়িয়ে পড়লে অস্ত্রোপচারের পর বিশেষ ব্যায়াম বা কৃত্রিম যন্ত্রের সহায়তায় রোগীর কথা বলার ব্যবস্থা নিশ্চিত করতে হয়। তাই সচেতনতাই এই মরণব্যাধি থেকে বাঁচার অন্যতম উপায়।

সূত্র: প্রথম আলো