📰 ই-পেপার
ব্রেকিং
জুলিয়ান আলভারেজ কাণ্ডে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে জরিমানা নিউইয়র্কে নিলামে ৪ কোটি ৭৩ লাখ ডলারে বিক্রি হলো বিরল ‘ন্যানোটিরানাস’ জীবাশ্ম নতুন নিরাপত্তা বলয় গড়ার লক্ষ্য নিয়ে ইরানে বৈঠক চার দেশের অন্তহীন যুদ্ধের বৃত্তে যুক্তরাষ্ট্র: সামরিক হস্তক্ষেপ কি আদৌ থামানো সম্ভব? টেক্সাসে ভোটারদের মন জয়ে ভেনিজুয়েলার তেল সম্পদে নজর ট্রাম্পের জুলিয়ান আলভারেজ কাণ্ডে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে জরিমানা নিউইয়র্কে নিলামে ৪ কোটি ৭৩ লাখ ডলারে বিক্রি হলো বিরল ‘ন্যানোটিরানাস’ জীবাশ্ম নতুন নিরাপত্তা বলয় গড়ার লক্ষ্য নিয়ে ইরানে বৈঠক চার দেশের অন্তহীন যুদ্ধের বৃত্তে যুক্তরাষ্ট্র: সামরিক হস্তক্ষেপ কি আদৌ থামানো সম্ভব? টেক্সাসে ভোটারদের মন জয়ে ভেনিজুয়েলার তেল সম্পদে নজর ট্রাম্পের
আন্তর্জাতিক

লন্ডন দূতাবাসে কর্মরত মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে পর্নোগ্রাফি সংক্রান্ত তদন্ত

October 27, 2026

Spread the love

লন্ডন দূতাবাসে কর্মরত মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে পর্নোগ্রাফি সংক্রান্ত তদন্ত

লন্ডনে অবস্থিত মার্কিন দূতাবাসে কর্মরত এক উচ্চপদস্থ বিমানবাহিনী কর্মকর্তার বিরুদ্ধে আপত্তিকর ছবি সংক্রান্ত গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত লেফটেন্যান্ট কর্নেল মাইকেল মরিসকে নিয়ে তদন্ত শুরু হওয়ার পরপরই তিনি যুক্তরাজ্য ত্যাগ করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আগেই তাকে গোপনে মার্কিন মুলুকে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এই চাঞ্চল্যকর বিষয়টি নিয়ে দুই দেশের নিরাপত্তা ও কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্ত চলাকালীন অভিযুক্ত কর্মকর্তার দেশত্যাগের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এ বিষয়ে মার্কিন দূতাবাস বা বিমানবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

সূত্র: bbc.co.uk

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —