📰 ই-পেপার
ব্রেকিং
বাইরের হস্তক্ষেপ ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের সক্ষমতা রয়েছে, দাবি ইরানের প্রেসিডেন্টের ঘরে বসেই কোরআনের অর্থ অনুধাবনের সহজ ও কার্যকর উপায় ডিএনএ পরীক্ষায় ১৯৭৪ সালের কিশোরী হত্যায় টেড বান্ডির সংশ্লিষ্টতা নিশ্চিত জুলিয়ান আলভারেজ কাণ্ডে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে জরিমানা নিউইয়র্কে নিলামে ৪ কোটি ৭৩ লাখ ডলারে বিক্রি হলো বিরল ‘ন্যানোটিরানাস’ জীবাশ্ম বাইরের হস্তক্ষেপ ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের সক্ষমতা রয়েছে, দাবি ইরানের প্রেসিডেন্টের ঘরে বসেই কোরআনের অর্থ অনুধাবনের সহজ ও কার্যকর উপায় ডিএনএ পরীক্ষায় ১৯৭৪ সালের কিশোরী হত্যায় টেড বান্ডির সংশ্লিষ্টতা নিশ্চিত জুলিয়ান আলভারেজ কাণ্ডে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে জরিমানা নিউইয়র্কে নিলামে ৪ কোটি ৭৩ লাখ ডলারে বিক্রি হলো বিরল ‘ন্যানোটিরানাস’ জীবাশ্ম
আন্তর্জাতিক

টরন্টোর মেয়র হিসেবে অলিভিয়া চাউয়ের জয়জয়কার, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় প্রগতিশীলরা

October 27, 2026

Spread the love

টরন্টোর মেয়র হিসেবে অলিভিয়া চাউয়ের জয়জয়কার, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় প্রগতিশীলরা

কানাডার বৃহত্তম শহর টরন্টোর মেয়র নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বর্তমান মেয়র অলিভিয়া চাউ। দীর্ঘ লড়াইয়ের পর অনুষ্ঠিত এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ব্র্যাড ব্র্যাডফোর্ডকে ১৩ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেলেন। মোট ভোটের ৫৪ শতাংশ পেয়ে তিনি বিজয়ী হয়েছেন, যেখানে ব্র্যাডফোর্ড পেয়েছেন ৪১ শতাংশ ভোট। জনমত জরিপের পূর্বাভাসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও, চূড়ান্ত ফলাফলে অলিভিয়া চাউয়ের নিরঙ্কুশ জয় নগরীতে প্রগতিশীল রাজনীতির ক্রমবর্ধমান প্রভাবকেই প্রতিফলিত করেছে। এছাড়া, এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা একটি নতুন রেকর্ড গড়েছে।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর অলিভিয়া চাউ টরন্টোর বাসিন্দাদের উন্নয়নের বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। তার পরিকল্পনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো শহরে ভাড়ায় চালিত আবাসন প্রকল্পের পরিধি বাড়ানো এবং সরকারি স্কুলের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দুপুরের খাবারের ব্যবস্থা করা। এছাড়া গণপরিবহনের নিয়মিত যাত্রীদের জন্য ভাড়ার হার কমিয়ে আনার উদ্যোগও গ্রহণ করবেন তিনি। নির্বাচনী প্রচারে শহরের ভবিষৎ নিয়ে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তার দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকলেও, শেষ পর্যন্ত নগরবাসীর বড় একটি অংশ তার প্রগতিশীল কর্মসূচির ওপরই আস্থা রেখেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —