প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ওয়ানডেতে লক্ষ্য তাড়া করে জেতার সেরা পাঁচটি মহাকাব্যিক ইনিংস ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের বিশেষ ডিনার আয়োজন হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড, নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা ইরানের সঙ্গীত জগতের কিংবদন্তি মলি মেলড্রামের প্রয়াণে শোকের ছায়া অ্যানফিল্ডে বিধ্বস্ত মাউরিসিও পচেত্তিনো: ম্যানচেস্টার ইউনাইটেডের চরম ভরাডুবি ওয়ানডেতে লক্ষ্য তাড়া করে জেতার সেরা পাঁচটি মহাকাব্যিক ইনিংস ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের বিশেষ ডিনার আয়োজন হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড, নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা ইরানের সঙ্গীত জগতের কিংবদন্তি মলি মেলড্রামের প্রয়াণে শোকের ছায়া অ্যানফিল্ডে বিধ্বস্ত মাউরিসিও পচেত্তিনো: ম্যানচেস্টার ইউনাইটেডের চরম ভরাডুবি
নিউজ, বাংলাদেশ, ব্রেকিং নিউজ

যশোর বেজপাড়ার এস্কেন্দারের যাবজ্জীবন কারাদণ্ড

March 6, 2026

Spread the love

বেনাপোল প্রতিনিধি :
যশোর শহরের বেজপাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এস্কেন্দারকে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ মার্চ) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৬ষ্ঠ) আদালতের বিচারক শাহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের এপিপি আকতার হোসেন সিদ্দিক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত এস্কেন্দার বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের ৭ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশ নাভারণ শহীদ মোড়ে অভিযান চালায়। এ সময় এস্কেন্দারকে আটক করে তার কাছে থাকা শপিং ব্যাগ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার তৎকালীন বাজারমূল্য ছিল প্রায় ১৬ লাখ টাকা।

এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।