আগুনে পুড়ে যাওয়া আজিজ প্লাজা পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

Spread the love

টাঙ্গাইল প্রতিনিধীঃ

টাঙ্গাইল পৌর সুপার মার্কেট সংলগ্ন আজিজ প্লাজার ২য় তলায় কম্পিউটারের দোকানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় তিনি ভিক্টোরিয়া রোডের আজিজ প্লাজায় গিয়ে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত মার্কেট ঘুরে দেখেন। এ সময় আগুনে সর্বস্বান্ত হয়ে পড়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে আজিজ প্লাজার ২য় তলায় একটি কম্পিউটারের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top