শিরোনাম :
গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, বেরিয়ে এচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সচাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরচাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামসর্বনিম্ন দরদাতা বঞ্চিতের অভিযোগ, পুঠিয়া স্বচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানপুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকচাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গজনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা

রাজশাহীতে দৈনিক উপচার পরিবারের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজানের সওগাত নিয়ে রাজশাহীতে ‘দৈনিক উপচার’ পত্রিকা পরিবারের উদ্যোগে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে মহানগরীর রানীবাজারস্থ পত্রিকা কার্যালয়ে আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পত্রিকার যুগ্ম সম্পাদক মোঃ নুরে ইসলাম মিলনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র স্টাফ রিপোর্টার সুরুজ আলী। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি এবং সামগ্রিক সাংবাদিক সমাজের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন পত্রিকার স্টাফ রিপোর্টার হাসানুজ্জামান হাসান।

অনুষ্ঠানটি স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াকুব শিকদার সম্পাদক ও প্রকাশক, দৈনিক গণধ্বনি প্রতিদিন (দপ্তর সম্পাদক, এডিটরস ফোরাম),মোঃ জাহিদ হাসান ব্যুরো প্রধান, এসএ টিভি, সুজাউদ্দিন ছোটন এটিএন বাংলা,শাহরিয়ার অন্তু মাই টিভি, রবিউল ইসলাম সম্পাদক, দৈনিক খবর ধারা।

আরও ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ও মহানগর সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এছাড়া রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দসহ দৈনিক উপচার পত্রিকায় কর্মরত সংবাদকর্মী ও কর্মকর্তা-কর্মচারীরা এই ইফতার মাহফিলে অংশ নেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top