জাপানের গভীর সমুদ্রে সন্ধান মিলল বিশ্বের সবচেয়ে গভীরের মাছের

জাপানের উপকূলে সমুদ্রের তলদেশে এক বৈজ্ঞানিক অভিযানের সময় গবেষকরা এমন এক নতুন প্রজাতির স্নেলফিশের সন্ধান পেয়েছেন, যা পৃথিবীর গভীরতম অঞ্চল থেকে শনাক্ত করা হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৭ হাজার ফুটেরও বেশি গভীরে এই মাছটির অস্তিত্ব পাওয়া গেছে, যা গভীর সমুদ্রে প্রাণের টিকে থাকার ক্ষমতার নতুন এক নজির স্থাপন করেছে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, দীর্ঘ গবেষণার অংশ হিসেবে জাপানের গভীর সমুদ্রের খাদগুলোতে এই অনুসন্ধান চালানো হয়। এই বিশেষ প্রজাতির মাছটি এত বেশি জলচাপ এবং প্রতিকূল পরিবেশে কীভাবে জীবনধারণ করে, তা নিয়ে এখন বিশদ বিশ্লেষণ করছেন গবেষকরা। সমুদ্রের অন্ধকার ও হিমশীতল গভীরতায় কোনো মাছের এমন বিচরণ বিজ্ঞানীদের নতুন করে গবেষণার সুযোগ করে দিয়েছে।
সূত্র: সিএনএন
