শিরোনাম :
গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, বেরিয়ে এচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সচাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরচাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামসর্বনিম্ন দরদাতা বঞ্চিতের অভিযোগ, পুঠিয়া স্বচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানপুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকচাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গজনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা

নাটোর থেকে শুরু হলো ফ্যামিলি কার্ড বিতরণ: স্বাবলম্বী হবে নারী, সমৃদ্ধ হবে অর্থনীতি

Spread the love

নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ নাটোরের লালপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় লালপুরের গৌরীপুর স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারা দেশে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে।

প্রতিমন্ত্রী জানান, কার্ড বিতরণ কার্যক্রমকে মোট পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অতি জরুরি ব্যক্তিদের কাছে কার্ড ও কার্ডের টাকা পৌঁছে দেওয়া হয়েছে।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল স্পষ্ট করে বলেন, “কে কোন দল বা ধর্মের অনুসারী, তা কার্ড পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা হবে না। প্রতিটি ৫ সদস্যের পরিবারের নারী সদস্য এই কার্ড পাওয়ার অধিকার রাখবেন।”

তিনি আরো বলেন, পরিবারের নারী সদস্যকে অর্থনৈতিক ও মানসিকভাবে স্বাবলম্বী করতে পারলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।

নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: পুলিশ সুপার আবদুল ওয়াহাব। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ। বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীবৃন্দ।

প্রতিমন্ত্রী প্রত্যাশা সারা বাংলাদেশে একযোগে যখন এই কার্ড কার্যক্রম শুরু হবে, তখন এটি দেশের অর্থনীতিকে সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ভবিষ্যতে নাটোরের চারটি আসনসহ রাজশাহী বিভাগের আটটি জেলাতেই খুব দ্রুত এই কার্যক্রমের বিস্তার ঘটানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top