ফেসবুকে অনুমতিহীন ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, আইনি তোপের মুখে অভিনেত্রী তিশা

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এক ব্যক্তি। অভিযোগ উঠেছে, ওই ব্যক্তির অনুমতি ছাড়াই তার ছবি ব্যবহার করে ফেসবুকে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং মানহানিকর কর্মকাণ্ডের দায়ে এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আইনি নোটিশে সংশ্লিষ্ট পোস্টগুলো আগামী দুই কার্যদিবসের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায়, অভিনেত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে। আপাতত বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় সংশ্লিষ্ট মহল।
সূত্র: প্রথম আলো
