প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
সাও পাওলোতে ল্যান্ডো নরিসের রোমাঞ্চকর জয় ও মার্সিডিজের শিরোপা জয় সাও পাওলো গ্র্যান্ড প্রিক্সে ল্যান্ডো নরিসের দুর্দান্ত জয়, মার্সিডিজের কনস্ট্রাক্টরস শিরোপা নিশ্চিত মধ্যবর্তী নির্বাচনের পর রিপাবলিকান পার্টির বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ প্রেক্ষাপট ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ সংসদীয় কমিটির দশম শ্রেণির আগে জিসিএসই পাঠ্যক্রম নিষিদ্ধ করল ব্রিটিশ সরকার সাও পাওলোতে ল্যান্ডো নরিসের রোমাঞ্চকর জয় ও মার্সিডিজের শিরোপা জয় সাও পাওলো গ্র্যান্ড প্রিক্সে ল্যান্ডো নরিসের দুর্দান্ত জয়, মার্সিডিজের কনস্ট্রাক্টরস শিরোপা নিশ্চিত মধ্যবর্তী নির্বাচনের পর রিপাবলিকান পার্টির বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ প্রেক্ষাপট ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম মন্ত্রণালয়ের অধীনে আনার সুপারিশ সংসদীয় কমিটির দশম শ্রেণির আগে জিসিএসই পাঠ্যক্রম নিষিদ্ধ করল ব্রিটিশ সরকার
নিউজ, ব্রেকিং নিউজ

টাঙ্গাইলের জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে  পথচারীদের মাঝে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ

March 20, 2026

Spread the love

টাঙ্গাইল জেলা প্রতিনিধি  : টাঙ্গাইলের এলেঙ্গায় জাতীয় সাংবাদিক সংস্থা ও  বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে  পথচারীদের মাঝে
ইফতার বিতরণ ও জাতীয় সাংবাদিক সংস্থার সদস্যদের মাঝে  ঈদ বস্ত্র বিতরণ  করা হয়েছে।১৯ মার্চ  বৃহস্পতিবার এলেঙ্গা ইউনিট এ আয়োজন করে।কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, দোয়া,
পথচারীদের মাঝে ইফতার ও
ঈদ বস্ত্র বিতরণ।

পথচারীদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি  উদ্বোধন করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা কমিটির আহবায়ক  এম.মাছুদুর রহমান মিলন।

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এলেঙ্গা পৌর ইউনিটের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জাতীয় সাংবাদিক সংস্থা  টাঙ্গাইল জেলা ইউনিটের  উপদেষ্টা  ও সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি
নাসিম এম খান  রুনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর কেন্দ্রীয় কমিটির সদস্য মাহি খন্দকার, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলায় ইউনিটের  যুগ্ন আহবায়ক বোরহান তালুকদার, লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম,ভুয়াপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ, কালিহাতী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব  হাসমত আলী রেজা, এলেঙ্গা পৌর বিএনপি’র  ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন ফকির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আল আমিন মিয়া প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন এলেঙ্গা পৌর ইউনিটের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ শিকদার।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —