প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রত্যাশা ও প্রাপ্তির দোলাচলে উচ্চশিক্ষা ওয়ানডেতে লক্ষ্য তাড়া করে জেতার সেরা পাঁচটি মহাকাব্যিক ইনিংস ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের বিশেষ ডিনার আয়োজন হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড, নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা ইরানের সঙ্গীত জগতের কিংবদন্তি মলি মেলড্রামের প্রয়াণে শোকের ছায়া ৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: প্রত্যাশা ও প্রাপ্তির দোলাচলে উচ্চশিক্ষা ওয়ানডেতে লক্ষ্য তাড়া করে জেতার সেরা পাঁচটি মহাকাব্যিক ইনিংস ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের বিশেষ ডিনার আয়োজন হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড, নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা ইরানের সঙ্গীত জগতের কিংবদন্তি মলি মেলড্রামের প্রয়াণে শোকের ছায়া
আইন ও অপরাধ, ব্রেকিং নিউজ, স্বাস্থ্য

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে কেসিসির অভিযান, জরিমানা আদায়

October 29, 2026

Spread the love

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি: খুলনায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট নিরসনে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। আজ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নির্ধারিত নো-পার্কিং জোনে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে সড়কের ওপর যানবাহন রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং যানজটের কারণ হওয়ায় কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধভাবে পার্কিং করা গাড়িগুলো রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া ও নগদ জরিমানা আদায়ের নির্দেশ দেন।

এ অভিযানে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সর্বাত্মক সহযোগিতা করে।

কেসিসি জানিয়েছে, হাসপাতালের সামনের সড়ক যানজটমুক্ত রাখা, রোগীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।