প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত দেশে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল জয়পুরহাট হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে কারারক্ষী আটক গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের নিরাপত্তা প্রধান নিহত শিল্পযাত্রার নানা বাঁক ও অভিজ্ঞতার আলোকে শিল্পী আবদুস শাকুর শাহ দুর্গাপুরে শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত দেশে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল জয়পুরহাট হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে কারারক্ষী আটক গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের নিরাপত্তা প্রধান নিহত শিল্পযাত্রার নানা বাঁক ও অভিজ্ঞতার আলোকে শিল্পী আবদুস শাকুর শাহ
আন্তর্জাতিক

নিকোটিনহীন ভেপ বিক্রিতেও নিষেধাজ্ঞা: শিশুদের সুরক্ষায় কঠোর ব্রিটিশ সরকার

October 29, 2026

Spread the love

নিকোটিনহীন ভেপ বিক্রিতেও নিষেধাজ্ঞা: শিশুদের সুরক্ষায় কঠোর ব্রিটিশ সরকার

যুক্তরাজ্যে এখন থেকে ১৮ বছরের কম বয়সী শিশুদের কাছে নিকোটিনমুক্ত ভেপ বা ইলেকট্রনিক সিগারেট বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। আগে থেকেই নিকোটিনযুক্ত ভেপ কেনাবেচায় নিষেধাজ্ঞা থাকলেও, নতুন ‘টোব্যাকো অ্যান্ড ভেপস অ্যাক্ট’-এর আওতায় এখন সব ধরনের নিকোটিনবিহীন ভেপ ও নিকোটিন পাউচ বিক্রির ওপর কড়াকড়ি আরোপ করা হলো। মূলত অপ্রাপ্তবয়স্কদের স্বাস্থ্যঝুঁকি থেকে দূরে রাখতেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভেপিং ধূমপানে অভ্যস্ত প্রাপ্তবয়স্কদের জন্য ক্ষতিকারক তামাকের বিকল্প হতে পারে, তবে এটি কোনোভাবেই শিশু বা যারা ধূমপান করেন না তাদের জন্য নয়। অপ্রাপ্তবয়স্কদের ফুসফুসে বিভিন্ন রাসায়নিক পদার্থের প্রবেশ দীর্ঘমেয়াদে মারাত্মক ও অপূরণীয় ক্ষতি ডেকে আনতে পারে। ইতোমধ্যে অনেক শিশু ভেপের পার্শ্বপ্রতিক্রিয়ায় স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হয়েছে। তাই তরুণ প্রজন্মকে এই আসক্তি থেকে রক্ষা করতেই সরকার এমন কঠোর আইনি বিধিনিষেধ কার্যকর করেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান