তুরস্কের ক্যাপাডোসিয়ায় বিশাল শিলাখণ্ড ধসে দুই পর্যটকের মৃত্যু

তুরস্কের পর্যটনসমৃদ্ধ অঞ্চল ক্যাপাডোসিয়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় দুইজন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অঞ্চলটির বিখ্যাত প্রাকৃতিক নিদর্শনের একটি, যা ‘ফেইরি চিমনি’ বা রূপকথার চিমনির মতো দেখতে শিলাখণ্ড হিসেবে পরিচিত, হঠাৎ করেই ধসে পড়ে। পর্যটকদের জন্য উন্মুক্ত একটি জাদুঘরের বাইরের অংশে এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হলেও দুই ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয়নি। বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এই অঞ্চলে এমন প্রাকৃতিক দুর্যোগ ও প্রাণহানির ঘটনায় স্থানীয় প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো এলাকাটি পরীক্ষা-নিরীক্ষা করছে এবং নিরাপত্তা পরিস্থিতির ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
সূত্র: bbc.co.uk


