নাচোলে খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

Spread the love

স্টাফ রিপোটারঃ উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান উদ্যাপিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে মিলিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে ও ইফাত আরা ইরার সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা প্রশাসক হারুন অর রশিদ এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, ড.মুন্সি আবু সাইফ সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (বাংলা বিভাগ), চুয়াডাঙ্গা সরকারি কলেজ। শরিফুল ইসলাম অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, নাচোল সরকারি কলেজ। সুলতানা রাজিয়া ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)। ওবায়দুর রহমান অধ্যক্ষ, নাচোল মহিলা ডিগ্রি কলেজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সাইদুর রহমান, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা, নাচোল সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। ২দিনব্যাপী অনুষ্ঠানমালা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উৎসবের সমাপ্তি ঘটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top