তানোরে ব্যাটারিচালিত ভ্যানে মিলল গাঁজা: মাদকসহ এমদাদুল গ্রেপ্তার

Spread the love

রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধিঃ ​রাজশাহীর তানোরে ব্যাটারিচালিত ভ্যানে অভিনব কায়দায় গাঁজা বহনের সময় মো. এমদাদুল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। সোমবার (২৩ মার্চ) বিকেলে তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামস্থ পাঠাকাটা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত এমদাদুল তানোর উপজেলার একান্নপুর গোয়ালপাড়া গ্রামের মো. এজাবুলের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস দল জানতে পারে যে, ব্যাটারিচালিত ভ্যানে করে মাদকের একটি বড় চালান যাচ্ছে। এরই প্রেক্ষিতে বিকেল ৫টার দিকে তানোর থানাধীন মুন্ডুমালা-তানোরগামী পাঁকা রাস্তার পাঠাকাটা মোড়ে একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়।
​এ সময় একটি ভ্যানকে সন্দেহ হলে সেটি থামিয়ে তল্লাশি চালায় র‍্যাব সদস্যরা। পরে ভ্যানের সিট কভারের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মাদক বিক্রির নগদ ৭০০ টাকা, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডসহ ভ্যানটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত এমদাদুল স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় মাদক সংগ্রহ ও বিক্রি করে আসছিল। জব্দকৃত গাঁজাগুলো সে বিক্রির উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় রাজশাহী জেলার তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top