
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীতে অন্তর্ভুক্তিমূলক সুশাসন, সামাজিক ন্যায়বিচার এবং লিঙ্গ সমতা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘নারী আইনজীবী ফোরাম’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় নগরীর একটি রেস্তোরাঁয় খান ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন “ভয়েসেস ফর চেঞ্জ- এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গভার্নেন্স, সোস্যাল জাস্টিস এন্ড জেন্ডার ইকুয়ালিটি” প্রকল্পের আওতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সমতা নারী কল্যাণ সংস্থা এবং লফস্ (LOFS)-এর আয়োজন ও বাস্তবায়ন সহযোগিতায় সম্পন্ন হয়। প্রকল্পটিতে আর্থিক সহযোগিতা প্রদান করছে: সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কোঅপারেশন (এসডিসি) গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন কারিগরি সহযোগিতায় ছিল জিএফএ নাগরিকতা।

সভায় উপস্থিত ছিলেন লফসের নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন লাকি। নারী আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন কানিজ ফাতেমা, শাপলা খাতুন, শারমিন সুলতানা অরিন, আজিজা সুলতানা মৌসুমী, নার্গিস জাহান বানু, আনীসা তাহসীন বাবলী এবং মোসলিমা খাতুন (সোমা)।
এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন: রবিউল ইসলাম(পরিচালক, অগ্রগামী উন্নয়ন সংস্থা, মোশাররফ হোসেন(চেয়ারম্যান, সূর্য উন্নয়ন সংস্থা, ইউসুফ আলী চৌধুরী(পরিচালক, আঞ্চলিক উন্নয়ন সংস্থা), মাকসুদা বেগম(সভাপতি, সুরভি মহিলা সমিতি), নিমাই চন্দ্র সরকার(প্রকল্প কর্মকর্তা পবা-পুঠিয়া) খান ফাউন্ডেশন, শিরিনা আকতার(প্রকল্প কর্মকর্তা দূর্গাপুর-চারঘাট), খান ফাউন্ডেশন।
মতবিনিময় সভায় নারী আইনজীবী ফোরাম গঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং এর প্রয়োজনীয়তা তুলে ধরেন খান ফাউন্ডেশনের রাজশাহী জেলা প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি জানান, তৃণমূল পর্যায়ে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নারী আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি।
সভায় উপস্থিত নারী আইনজীবীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। বক্তারা উল্লেখ করেন, রাজশাহীতে নারী আইনজীবীদের জন্য সুনির্দিষ্ট কোনো পেশাদার সংগঠন এর আগে ছিল না। এই ফোরামটি ভবিষ্যতে নারী আইনজীবীদের অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
