প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
নিউজ, ব্রেকিং নিউজ

মিথ্যা মামলায় আটক সাংবাদিক মিশাল মন্ডলসহ দুইজন জামিনে মুক্তজেলগেটে সহকর্মীদের ফুলেল সংবর্ধনা”

March 30, 2026

Spread the love

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শিরোইল কাঁচাবাজার এলাকায় অবস্থিত রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবে সশস্ত্র হামলা ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা একটি ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলায় আটক দুইজন জামিনে মুক্তি পেয়েছেন।
গত মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে রাজশাহী কোর্ট এলাকা থেকে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক ও দৈনিক উপচার পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক মো. মিশাল মন্ডল এবং বিএনপি নেতা ইব্রাহিমকে আটক করে পুলিশ। দীর্ঘ ১৮ দিন কারাভোগের পর গতকাল (২৯ মার্চ) রাজশাহী যুগ্ম মহানগর দায়রা জজ আদালত তাদের জামিন মঞ্জুর করলে রোববার বিকেল ৫টার দিকে তারা রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। এসময় জেলগেটে উপস্থিত সহকর্মী সাংবাদিকরা ফুলের মালা ও তোড়া দিয়ে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় সেখানে এক আবেগঘন ও আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মীদের ফিরে পেয়ে অনেক সাংবাদিক আবেগাপ্লুত হয়ে পড়েন; কেউ কেউ আনন্দে অশ্রুসিক্ত হন।

মুক্তির পর সাংবাদিক মিশাল মন্ডল বলেন,“আমাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ এনেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সাংবাদিক নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সহকর্মী সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা মামলা দায়ের করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারের কাছে অনুরোধ জানান, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে।
সাংবাদিক নেতারা আরও বলেন, “যারা মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দায়ের করেছে এবং এডিট করা ছবি ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা জরুরি।
তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যতে এ ধরনের হয়রানিমূলক ঘটনা অনেকটাই কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —