প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
নিউজ, ব্রেকিং নিউজ

রেজাউল করিম ও শামসুল ইসলামকে রাজশাহী প্রেসক্লাবের কারণ দর্শানোর নোটিশ

March 31, 2026

Spread the love

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম ও শামসুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। তাদের সাম্প্রতিক এক বক্তব্যকে কেন্দ্র করে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে এ নোটিশ জারি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
নোটিশে উল্লেখ করা হয়, রাজশাহী প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী ও গণতান্ত্রিকভাবে পরিচালিত সাংবাদিক সংগঠন, যা ১৯৫৪ সাল থেকে নিজস্ব গঠনতন্ত্রের আলোকে নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়ে আসছে। সংগঠনের মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেক সদস্যের জন্য বাধ্যতামূলক।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ ২০২৬ তারিখে রাজশাহী প্রেসক্লাবের সামনে বরেন্দ্র প্রেসক্লাবের আয়োজিত এক মানববন্ধনে অংশ নিয়ে রেজাউল করিম ও শামসুল ইসলাম যে বক্তব্য প্রদান করেন, তা প্রেসক্লাববিরোধী হিসেবে বিবেচিত হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ডকে শৃঙ্খলাবিরোধী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ প্রেক্ষিতে, তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা নোটিশ প্রাপ্তির সাত (৭) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব প্রদান করতে ব্যর্থ হলে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে গঠনতান্ত্রিক বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন বাবুর স্বাক্ষরিত এ নোটিশ জারি করা হয়েছে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —