ভালবাসার টানে একই ট্রাকে, সীমান্ত পেরিয়ে বেনাপোলে ভারতীয় দম্পতি

Spread the love

বেনাপোর প্রতিনিধি: ভালবাসার টানে একসঙ্গে পথচলা শুরু। সেই পথচলাই এখন তাদের পেশা, জীবন আর স্বপ্নের সঙ্গী। ভালবেসে বিয়ে করা এক ভারতীয় ট্রাক ডাবলু বি-৯১-৭২৩৩ চালক ও তার সহকারী (হেল্পার) স্ত্রী , রপ্তানি (আমদানি) পণ্যবোঝাই ট্রাক নিয়ে ভারতের ঝাড়খণ্ড থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিরাপদে ৩০ মার্চ বেনাপোল স্থলবন্দরে পৌঁছেছেন। সীমান্ত বন্দরে এসে তাদের এই ব্যতিক্রমী প্রেম ও সংগ্রামের গল্প ছড়িয়ে পড়ে সবার মুখে মুখে।

জানা গেছে, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা ওই দম্পতি কয়েক বছর ধরে একই পরিবহন প্রতিষ্ঠানে কাজ করতেন। কাজ করতে করতেই পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব একসময় রূপ নেয় ভালবাসায়। পরিবারের সম্মতিতে সম্প্রতি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর আলাদা পথে নয়, জীবনের মতো পেশার পথও বেছে নিয়েছেন একসঙ্গে।

স্বামী ট্রাক চালান, আর স্ত্রী সহকারী হিসেবে পাশে বসে পথ দেখান, কাগজপত্র দেখাশোনা করেন, কখনও দীর্ঘ পথে ক্লান্ত স্বামীকে চা বানিয়ে দেন, আবার কখনও গাড়ির ছোটখাটো কাজেও সাহায্য করেন। তাদের ভাষায়, “একসঙ্গে থাকলে পথের কষ্টও কষ্ট মনে হয় না।”

বেনাপোল বন্দরে পৌঁছালে কৌতূহলী শ্রমিক, চালক ও কর্মকর্তাদের মধ্যে তাদের নিয়ে বেশ আগ্রহ দেখা যায়। অনেকেই তাদের সাহসী সিদ্ধান্ত ও ভালবাসার এই ব্যতিক্রমী গল্পের প্রশংসা করেন।

স্থানীয় এক ট্রাকচালক বলেন, “আমরা তো অনেক বছর ধরে গাড়ি চালাই, কিন্তু স্বামী-স্ত্রী একসঙ্গে ট্রাকে কাজ করছে—এটা সত্যিই ব্যতিক্রম। তাদের ভালবাসা দেখলে ভালো লাগে।”

ভালবাসা যে শুধু গল্প-উপন্যাসে নয়, বাস্তব জীবনেও কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলার নাম—বেনাপোলে আসা এই ভারতীয় ট্রাকচালক দম্পতি যেন তারই এক জীবন্ত উদাহরণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top