প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
কৃত্রিম বুদ্ধিমত্তার আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে চার শিক্ষার্থী শীতের আগমনি বার্তা ও এবারের মৌসুমের পূর্বাভাস যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে রূপকথার গ্রামেই প্রশান্তি ফিনল্যান্ড উপসাগরে রুশগামী জাহাজে ড্রোন হামলা, জ্বলছে আগুন ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে জলবায়ুর পরিবর্তন: কবে নাগাদ পড়বে হাড়কাঁপানো শীত? কৃত্রিম বুদ্ধিমত্তার আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে চার শিক্ষার্থী শীতের আগমনি বার্তা ও এবারের মৌসুমের পূর্বাভাস যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে রূপকথার গ্রামেই প্রশান্তি ফিনল্যান্ড উপসাগরে রুশগামী জাহাজে ড্রোন হামলা, জ্বলছে আগুন ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে জলবায়ুর পরিবর্তন: কবে নাগাদ পড়বে হাড়কাঁপানো শীত?
আন্তর্জাতিক

ব্রিটেনের বাজারে নকল প্রসাধনীতে বিষের আতঙ্ক, সতর্ক করল ট্রেডিং স্ট্যান্ডার্ডস

October 30, 2026

Spread the love

ব্রিটেনের বাজারে নকল প্রসাধনীতে বিষের আতঙ্ক, সতর্ক করল ট্রেডিং স্ট্যান্ডার্ডস

যুক্তরাজ্যজুড়ে জব্দ করা নামিদামি ব্র্যান্ডের নকল প্রসাধনী ও স্কিনকেয়ার পণ্যে মারকিউরি, লেড এবং মিথানলের মতো মারাত্মক বিষাক্ত উপাদানের উপস্থিতি শনাক্ত হয়েছে। সরকারি সংস্থা ট্রেডিং স্ট্যান্ডার্ডস জানিয়েছে, বর্তমানে নকল পণ্য বিক্রির প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। অসাধু চক্রগুলো বাজারের জনপ্রিয় এবং ব্যয়বহুল প্রসাধন সামগ্রীর অবিকল নকল তৈরি করে গ্রাহকদের প্রলুব্ধ করছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।

তদন্তকারী সংস্থাটির ভাষ্যমতে, বর্তমানে প্রসাধনী, ত্বকের যত্নের পণ্য এবং সুগন্ধি বাজারে থাকা সবচেয়ে বেশি জালিয়াতির শিকার পণ্যের তালিকায় শীর্ষে রয়েছে। জনপ্রিয় ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করায় ক্রেতারা সহজে এই নকল পণ্য চিনতে পারছেন না। এই পরিস্থিতিতে, সাধারণ ভোক্তাদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নকল পণ্য থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ট্রেডিং স্ট্যান্ডার্ডস। তারা নিয়মিত নজরদারি জোরদার করার মাধ্যমে এই ধরনের প্রতারণামূলক ব্যবসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান