প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
‘ওয়ে অব দ্য ওয়ারিয়র কিড’: পারিবারিক সিনেমার আড়ালে সামরিক ঘরানার প্ররোচনা মিসিসিপি উপকূলে বিমান দুর্ঘটনায় দুই শিশুসহ ছয়জনের মৃত্যু লোহিত সাগরের বন্দরগুলোতে হামলার হুমকির পর ইয়েমেনি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সৌদি জোট নাভিয়েরের ভবিষ্যৎ নিয়ে তুঙ্গে ভক্তদের উত্তেজনা সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ অপরাধীর ‘ওয়ে অব দ্য ওয়ারিয়র কিড’: পারিবারিক সিনেমার আড়ালে সামরিক ঘরানার প্ররোচনা মিসিসিপি উপকূলে বিমান দুর্ঘটনায় দুই শিশুসহ ছয়জনের মৃত্যু লোহিত সাগরের বন্দরগুলোতে হামলার হুমকির পর ইয়েমেনি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সৌদি জোট নাভিয়েরের ভবিষ্যৎ নিয়ে তুঙ্গে ভক্তদের উত্তেজনা সিলিংয়ে লুকিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ অপরাধীর
আইন ও অপরাধ

ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার, ডোপ টেস্টে মিলল মাদক সেবনের সত্যতা

October 30, 2026

Spread the love

মো. আমিনুল ইসলাম
ঝালকাঠি প্রতিনিধিঃ


ঝালকাঠির রাজাপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ ও দামি মোবাইলফোনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডোপ টেস্টের মাধ্যমে তাদের শরীরে মাদক সেবনের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি গ্রামের একটি টিনশেড বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।

​গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,
​মো. রিয়াদ হাওলাদার (২১), পিতা: মো. আলমগীর হোসেন হাওলাদার, সাং-কানুদাসকাঠি (ওয়ার্ড নং-০৮), থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠি।

​মো. সোহেল গাজী (৪৩), পিতা: মৃত হারুন গাজী, সাং-নয়াখালী (ওয়ার্ড নং-০৮), থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর।

​মো. গোলাম রাব্বি (২০), পিতা: মো. দুলাল আকন, সাং-হেতালিয়া, ওয়ার্ড নং-০৮ (বাংলাবাজার), থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. মোস্তফা কামালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কানুদাসকাঠি গ্রামের জনৈক আলমগীর হোসেন হাওলাদারের টিনশেড বসতঘরে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ১০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া মাদক কারবারে ব্যবহৃত একটি ভিভো ২১ (Vivo V21) ও একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স (iPhone 14 Pro Max) অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।​অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের ডোপ টেস্ট করানো হলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

ডোপ টেস্টের ফলাফলে—
​মো. রিয়াদ হাওলাদার-এর শরীরে অ্যামফিটামিন (Amphetamine) পজিটিভ পাওয়া যায়।
​মো. সোহেল গাজী-এর শরীরে অ্যামফিটামিন (Amphetamine) ও ক্যানাবিনয়েডস (Cannabinoids) পজিটিভ আসে ও ​মো. গোলাম রাব্বি-এর শরীরে ক্যানাবিনয়েডস (Cannabinoids) পজিটিভ শনাক্ত হয়।

​এ ঘটনায় ডিবির এসআই মো. মোস্তফা কামাল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১০(ক)/৩৬(৫)/৪১ ধারায় রাজাপুর থানায় একটি নিয়মিত এজাহার দায়ের করেছেন।

মো. আমিনুল ইসলাম
ঝালকাঠি প্রতিনিধি