📰 ই-পেপার
ব্রেকিং
নতুন বাজেটের প্রভাবে আপনার পকেট ও দৈনন্দিন খরচ ইথিওপিয়ার সংঘাত থেকে বাঁচতে কেনিয়ায় আশ্রয় নিল হাজার হাজার মানুষ ডিজিটাল লেনদেনে নতুন অধ্যায়: প্রথম সরকারি ব্যাংক হিসেবে মাস্টারকার্ডের লাইসেন্স পেল কৃষি ব্যাংক বাংলাদেশের পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’ নতুন বাজেটের প্রভাবে আপনার পকেট ও দৈনন্দিন খরচ ইথিওপিয়ার সংঘাত থেকে বাঁচতে কেনিয়ায় আশ্রয় নিল হাজার হাজার মানুষ ডিজিটাল লেনদেনে নতুন অধ্যায়: প্রথম সরকারি ব্যাংক হিসেবে মাস্টারকার্ডের লাইসেন্স পেল কৃষি ব্যাংক বাংলাদেশের পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’
অর্থনীতি, ব্রেকিং নিউজ

রেকর্ড রেমিট্যান্সে চাঙ্গা অর্থনীতি: রিজার্ভ এখন ৩৪.৪৩ বিলিয়ন ডলার

April 3, 2026

Spread the love

অর্থনৈতিক প্রতিবেদকঃ

প্রবাসী আয়ের অভাবনীয় জোয়ারে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে। সদ্য সমাপ্ত মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছানোর ফলে দেশের রিজার্ভের শক্তিশালী অবস্থান নিশ্চিত হয়েছে।

মোট (গ্রস) রিজার্ভ: ৩৪.৪৩ বিলিয়ন মার্কিন ডলার। আইএমএফ (BPM-6) পদ্ধতি: ২৯.৮১ বিলিয়ন মার্কিন ডলার।আগের অবস্থান (১ এপ্রিল): গ্রস রিজার্ভ ছিল ৩৪.২৫ বিলিয়ন এবং আইএমএফ পদ্ধতিতে ছিল ২৯.৬১ বিলিয়ন ডলার।

মার্চ মাসে দেশে প্রায় পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এই উল্লম্ফনের সরাসরি প্রভাব পড়েছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদে।

বিশেষজ্ঞরা মনে করছেন, রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষা করা সহজ হবে। ডলার সংকটের এই সময়ে রিজার্ভের এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতির জন্য বড় ধরনের স্বস্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —