📰 ই-পেপার
ব্রেকিং
মিথেন নির্গমন সংক্রান্ত বাইডেন আমলের কড়াকড়ি নিয়ম বাতিলের ঘোষণা ট্রাম্পের গুপ্তচরবৃত্তির অভিযোগে ভিন্নমতাবলম্বীদের দমনে কঠোর ইরান অদম্য মায়ের লড়াই ও এক সন্তানের সার্থকতার গল্প নতুন বাজেটের প্রভাবে আপনার পকেট ও দৈনন্দিন খরচ ইথিওপিয়ার সংঘাত থেকে বাঁচতে কেনিয়ায় আশ্রয় নিল হাজার হাজার মানুষ মিথেন নির্গমন সংক্রান্ত বাইডেন আমলের কড়াকড়ি নিয়ম বাতিলের ঘোষণা ট্রাম্পের গুপ্তচরবৃত্তির অভিযোগে ভিন্নমতাবলম্বীদের দমনে কঠোর ইরান অদম্য মায়ের লড়াই ও এক সন্তানের সার্থকতার গল্প নতুন বাজেটের প্রভাবে আপনার পকেট ও দৈনন্দিন খরচ ইথিওপিয়ার সংঘাত থেকে বাঁচতে কেনিয়ায় আশ্রয় নিল হাজার হাজার মানুষ
নিউজ, বাংলাদেশ, ব্রেকিং নিউজ

রাজশাহীর বাঘায় ডিবির অভিযান ১৩০ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

April 4, 2026

Spread the love

মোঃ রবিউল ইসলাম মিনাল, নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে বাঘা থানা এলাকা থেকে ১৩০ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত মাদকদ্রব্য ‘এসকাফ’ (ESkuf) উদ্ধারসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার (৪ এপ্রিল, ২০২৬) ভোরে বাঘা থানাধীন আলাইপুর মধ্যপাড়া গ্রাম থেকে তাদের হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃতরা হলেনন১. মোঃ হামিদুল হক (৪২), পিতা-মৃত আছান আলী, সাং-আলঙ্গপুর নাপিতপাড়া।২. মোঃ চপল আলী (৩৭), পিতা-মৃত খামেদ আলী, সাং-আলাইপুর মধ্যপাড়া। উভয়ের বাড়ি রাজশাহী জেলার বাঘা থানায়।
​
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল বাঘা থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, আলাইপুর মধ্যপাড়া গ্রামে মাদক বিক্রির উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি অবস্থান করছে। ভোর ৫:১০ ঘটিকার দিকে ডিবি পুলিশের দলটি উক্ত এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হামিদুল ও চপলকে গ্রেপ্তার করা হয়।
​পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ১নং আসামী হামিদুলের হাতে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ১৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ উদ্ধার করা হয়। যার আনুমানিক পরিমাণ ১৩ লিটার।
​
পুলিশের সিডিএমএস (CDMS) পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তারকৃত ২নং আসামী মোঃ চপল আলীর বিরুদ্ধে বাঘা থানায় মাদক ও মারামারিসহ মোট ৭টি মামলা বিচারাধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধভাবে মাদক সংগ্রহ করে সাধারণ ক্রেতাদের নিকট বিক্রি করে আসছিল।

উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদের বাঘা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখবে বলে গোয়েন্দা শাখা থেকে জানানো হয়েছে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —