প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
নিউজ, ব্রেকিং নিউজ

নাচোলে বন্ধ পেট্রোল পাম্প চালুর দাবিতে সর্বস্তরের জনসাধারণের মানববন্ধন

April 6, 2026

Spread the love

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ​চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দীর্ঘ ছয় মাস ধরে বন্ধ থাকা ‘মেসার্স সুইটি ফিলিং স্টেশন’ অবিলম্বে চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নাচোল বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
​আয়োজন ও সংহতি
‘নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি’ ও ‘নাচোল উন্নয়ন ফোরাম’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন
মানববন্ধনে বক্তব্য রাখেন:
​আমানুল্লাহ আল মাসুদ, সদস্য সচিব, নাচোল উন্নয়ন ফোরাম।
​নুর কামাল, সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি।
​শাকিল রেজা, সভাপতি, নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি।
​বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ছয় মাস ধরে পৌর এলাকার একমাত্র সুইটি ফিলিং স্টেশনটি বন্ধ থাকায় সাধারণ মানুষ ও পরিবহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার মধ্যে স্থানীয়ভাবে পাম্পটি বন্ধ থাকা জনদুর্ভোগকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। জরুরি প্রয়োজনে জ্বালানি সংগ্রহ করতে দূর-দূরান্তে যেতে হওয়ায় সময় ও অর্থ উভয়ের অপচয় হচ্ছে।
​
বক্তারা স্থানীয় জনস্বার্থ বিবেচনায় অবিলম্বে সুইটি ফিলিং স্টেশনটি পুনরায় চালুর ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন কর্মসূচি শেষে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়ার কার্যালয়ে গিয়ে তাঁর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখার আশ্বাস প্রদান করেছে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —