শিরোনাম :
মান্দায় চারা-ঋণ নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সবতানোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যআওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান আটক, মানব শরৎগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মদ-শিক্ষার্থী ও শিক্ষককে নিয়ে অপপ্রচারের প্রতিবাঘায় পিস্তল-গুলিসহ নারী গ্রেপ্তার, স্বামী পপদ্মায় নৌকাডুবি: বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংচারঘাটে নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রমানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের মূল দায়িত

বাগমারায় পুকুর খনন বন্ধে এসিল্যান্ডের অভিযান: ৫০ হাজার জরিমানা ও ১ মাসের কারাদণ্ড

Spread the love

সমিত রায়,স্টাফ রিপোর্টারঃ রাজশাহী বাগমারায়
আজ রবিবার(১২ মার্চ) সকাল ১০:০০ টা থেকে দুপুর ২:০০ পর্যন্ত বাগমারা থানার গনিপুর ইউনিয়ন এর মাদারীগঞ্জ বাজার এর সাফিক্স স্কুলের পাশে পুকুর খনন করে মাটি পরিবহন করা অবস্থায় পুলিশের সহযোগিতায় ২ জনকে আটক করা হয় এবং তাদের স্বীকারোক্তির প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মাটি পরিবহন এর সাথে জড়িত একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান এবং অর্থ আদায় করা হয়। অপর মূল আসামী যিনি পুকুর খনন এর মূল অভিযুক্ত সাইদুর (৩৮) নামক ব্যাক্তি যিনি এলাকায় মাটিখেকো সাইদুর নামে পরিচিত তাকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও অনুমতিবিহীন পুকুর খনন এর ০১ (এক)টি ভেকু মেশিন স্পটে অকেজো করা হয়েছে। এবং এমন অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top