শিরোনাম :
বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীদূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাক্ষমতার অপব্যবহার বিএনপি নেতার গভীরনলকূপ দখদুর্গাপুর সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়স্বামীকে কারামুক্তির টোপ: ডিবি পরিচয়ে ১০ লাখ নওগাঁর নিয়ামতপুরে ফিলিং স্টেশনে পুলিশের উপদৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুন:নথিপত্র পদুর্গাপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান,প্রযুক্তি মেতাহেরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংসমিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কৃষক দল নেতা

জ্বালানি সংকটে অর্ধশতাধিক গাড়ির শোডাউন: গুরুদাসপুর ছাত্রদল নেতা মাসুদ রানা প্রামাণিককে অব্যাহতি

Spread the love

উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা জানান দিতে মোটর শোভাযাত্রা; সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ

দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে অর্ধশতাধিক গাড়িবহর নিয়ে শোডাউন করাকে কেন্দ্র করে নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি রাজনৈতিক অঙ্গন ও সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাটোর জেলা শাখার অধীন গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলীয় নেতারা মনে করছেন, সাম্প্রতিক এই কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং সাধারণ মানুষের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) বিকেলে মাসুদ রানা প্রামাণিক অর্ধশতাধিক প্রাইভেটকার ও মাইক্রোবাস নিয়ে একটি বিশাল মোটর শোভাযাত্রা করেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজের প্রার্থিতার জানান দিতে এই শোডাউন আয়োজন করা হয়।

তবে দেশের বিদ্যমান জ্বালানি সংকট পরিস্থিতিতে এমন আয়োজন জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

শোডাউনের পর থেকেই বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ন উঠে আসে—

এত বড় শোভাযাত্রার অর্থায়ন কোথা থেকে এল?

তার ব্যক্তিগত বা পারিবারিক আয়ের উৎস কী?

বর্তমান সংকটের সময় এমন আয়োজন কতটা যৌক্তিক?

এসব প্রশ্ন ঘিরে বিষয়টি দ্রুতই এলাকায় ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়।

সমালোচনার মুখে মাসুদ রানা প্রামাণিক ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি দাবি করেন, শোডাউনে ব্যবহৃত গাড়িগুলো সিএনজি ও এলপিজি চালিত ছিল এবং ‘রেন্ট-এ-কার’ থেকে ভাড়া নেওয়া হয়েছিল।

তিনি বলেন,
“অকটেন বা পেট্রোলচালিত কোনো গাড়ি ছিল না। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব সমালোচনা করছে।”

স্থানীয় পর্যায়ে অনেকেই মনে করছেন, জ্বালানি সংকটের মতো একটি সংবেদনশীল সময়ে এমন বড় শোডাউন সাধারণ মানুষের দুর্ভোগের সঙ্গে সাংঘর্ষিক বার্তা দেয়। ফলে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় ছাত্রদল দ্রুত ব্যবস্থা নিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে জনসম্পৃক্ততা অর্জনের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যথায় জনমত দ্রুত নেতিবাচক দিকে মোড় নিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top