শিরোনাম :
বাঘার জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁরাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণসাংবাদিক ‎সুরুজ আলীর মুক্তির দাবিতে রাজশাহীসীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় ১০ মোবনাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজারাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদকগোদাগাড়ীর আওয়ামীলিগের প্রভাবশালী ইউপি চেয়শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে দায়িত্বের পাশাপাশি মানবিকতার অনন্য রূপ: ইউএন

তাহেরপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Spread the love

স্টাফ রিপোর্টার,সমিত রায়ঃ “ক্রীড়ার শক্তিতেই দেশ গড়ার প্রত্যয়ে” রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী তাহেরপুর কলেজে অত্যন্ত জাঁকজমক পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০৬
এবং সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টায় কলেজ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা। তিনি তার বক্তব্যে বলেন কলেজের উন্নয়নের জন্য তার সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে সুস্থ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

তাহেরপুর কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক মেয়র জনাব আবু নঈম মো. শামসুর রহমান মিন্টু-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর হেরিটেজ সভাপতি মাহবুব সিদ্দিকী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম মন্ডল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শিক্ষক প্রতিনিধি মো. সোহেল রানা। এছাড়াও রাজনীতি ব্যাক্তিবর্গ, কলেজ অধ্যাপক, শিকক, ছাত্রছাত্রীসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

তাহেরপুর কলেজের আয়োজনে আয়োজিত এই প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top