
জাকির হোসেন,নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া নুরানীয়া হাফিজিয়া ক্বওমী মাদ্রাসার উন্নতিকল্পে এক বিরাট ইসলামী জালসা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাদ আসর মাদ্রাসা প্রাঙ্গণে এই জালসার আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ৩নং ওয়ার্ডের মেম্বার জনাব মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডলের। তবে বিশেষ কারণে তিনি উপস্থিত হতে না পারলেও জলসায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী, শিল্পপতি ও ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ গোলাম সাকলায়েন বলেন, “মানুষের জীবনের সকল অর্জন মহান আল্লাহ তাআলার রহমতের ফল। দ্বীনি প্রতিষ্ঠানের সেবায় শামিল হতে পারা ভাগ্যের ব্যাপার।” তিনি মাদ্রাসার উন্নয়নের জন্য নগদ ২০ হাজার টাকা প্রদান করেন এবং প্রতি মাসে লিল্লাহ বোর্ডিংয়ের জন্য ১০ হাজার টাকা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি মাড়িয়া শহীদ জিয়া স্মৃতি সংঘের পক্ষ থেকে ২০ হাজার টাকা দান করেন দায়িত্বরত কমেটিরা।
০৭ নং জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহাবুবুর রহমান সান্টুর সার্বিক তত্ত্বাবধানে
জালসা পরিচালনা মঞ্চের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হারেজ আলী,জালসা কমেটির সভাপতি জনাব মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তাকিন আলী, হাজি মোঃ রজব আলী, আঃ হালিম মাষ্টার এছাড়াও রসুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান, সহকারি শিক্ষক মোঃ হান্নান সরকার, কালিগঞ্জ উচ্চবিদ্যালয়, সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জালসায় প্রধান বক্তা হিসেবে কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোঃ রবিউল ইসলাম, প্রচার সম্পাদক, বাংলাদেশ আল কুরআন রিসার্চ ফাউন্ডেশন, রাজশাহী জেলা শাখা। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী মোঃ রাকিব বিন নাছির (নওগাঁ)।
অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার বিভিন্ন বিভাগ— বিশেষ করে আদর্শ মক্তব, নাজেরা, হিফজ ও জেনারেল বিভাগের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য যে, এই মাদ্রাসায় বর্তমানে আবাসিক ও অনাবাসিক ভর্তি চলছে এবং মহিলাদের জন্য পর্দার সুব্যবস্থা রাখা হয়েছিলো।
জালসাটি সফল করতে মাদ্রাসা পরিচালনা আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ আমিনুল ইসলাম (বাবু), স্বেচ্ছাসেবক মোস্তফা কামাল, হিমেল আলী, মতিউর রহমান , লতিফুল, তুকলেফুল এবং ছাত্রনেতা আরিফ হাসান, আওয়াল শেখ, হাবিবুর রহমান, আঃ মতিন, রফিকুল ইসলাম সহ আরো অনেকে সক্রিয় ভূমিকা পালন করেন। গভীর রাত পর্যন্ত চলা এই জলসায় স্থানীয় ওলামায়ে কেরাম ওয়াজ ও নসিহত পেশ করেন এবং অত্র ইউনিয়নের অসুস্থ বিএনপির ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হেসেনের রোগ মুক্তি দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
