শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪ গ্রাম হেরদূর্গাপুরে নতুন শিল্পীদের খোঁজে শুরু হচ্ছে ‘নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুচারঘাট মডেল থানার এএসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তচারঘাটে নারী সহায়তা ফোরামের সঙ্গে উপজেলা প্ররাজশাহীতে র‍্যাব-৫ এর পৃথক অভিযানে ১০টি গাঁজগভীর রাতে র‍্যাবের জালে পুঠিয়ার গাঁজা চাষিশিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবামেধাবী ও রোমাঞ্চকর জীবনসঙ্গী: সাংবাদিকের সাথবেনাপোল বন্দরের জব্দকৃত পণ্য বদলের অভিযোগ, ২.

পুঠিয়ায় মুদি ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা

Spread the love

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরের কাউন্সিল বাজারে চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে মামুনুর রশিদ জুয়েল (৫০) নামে এক মুদি ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে বসেছিলেন। এসময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামাল হোসেনের ছেলে মাইনুল ইসলাম (২৫) দোকানে প্রবেশ করে টাকা দাবি করে। ধারণা করা হচ্ছে, মাদক সেবনের জন্য ওই টাকা চাওয়া হয়েছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে ধস্তাধস্তিতে রূপ নেয়।
এক পর্যায়ে মাইনুল উত্তেজিত হয়ে তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে জুয়েলের বুকে সজোরে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় জুয়েল মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত মাইনুলকে ধাওয়া করে আটক করে এবং মারধর করে কাউন্সিল বাজারের একটি দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে।
খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, “স্থানীয়রা আসামিকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিল। আমরা তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়েছি এবং জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top