শিরোনাম :
পুঠিয়ায় একদিনে ডাবল অভিযান: তেল কারবারি ও জমি রাজশাহীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো VPL-13 এর ফবেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসায় বার্ষিক ইসলাবিসিবির নতুন উদ্যোগ প্রাক্তন অধিনায়করা পাববাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: প্রথম ওডিআই ম্যাপুঠিয়ায় মুদি ব্যবসায়ীকে প্রকাশ্যে ছুরিকাঘামাড়িয়ায় নুরানীয়া হাফিজিয়া ক্বওমী মাদ্রাসাবাগমারায় প্রশাসনের অ্যাকশন: ৩ ভেকু মেশিন অকেবানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীদূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মা

পুঠিয়ায় একদিনে ডাবল অভিযান: তেল কারবারি ও জমি কাটায় কড়া শাস্তি

Spread the love

পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ নিত্যপ্রয়োজনীয় পণ্যে কৃত্রিম সংকট তৈরি থেকে শুরু করে ফসলি জমির ক্ষতি, দুই ধরনের অনিয়মের বিরুদ্ধেই একদিনে কড়া পদক্ষেপ নিল পুঠিয়া উপজেলা প্রশাসন। পৃথক দুই অভিযানে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত টানা অভিযান চালান পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান।
প্রশাসন সূত্রে খবর, প্রথমে বিকেল সাড়ে ৪টা নাগাদ ধোপাপাড়া বাজারে হানা দেয় মোবাইল কোর্ট। সেখানে এক ব্যবসায়ীর বিরুদ্ধে তেল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগের প্রমাণ মেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার হওয়া ৭ ব্যারেল ডিজেল পরে স্থানীয় কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিলি করা হয়।
এরপর রাত সাড়ে ১০টা নাগাদ পালোপাড়া এলাকায় ফের অভিযান চালানো হয়। অভিযোগ, সেখানে ফসলি জমির মাটি কাটা হচ্ছিল বেআইনিভাবে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের দাবি, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো কিংবা কৃষিজমির ক্ষতি, দুটিই জনস্বার্থের পরিপন্থী। ইউএনও লিয়াকত সালমান জানান, “এই ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রয়োজন হলে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় মহলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে তেল মজুত ও জমির মাটি কাটার মতো অভিযোগ বেড়েছে। সেই প্রেক্ষিতেই প্রশাসনের এই অভিযানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এই ধরনের নজরদারি ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top