প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
নিউজ, আইন ও অপরাধ, বাংলাদেশ, ব্রেকিং নিউজ, রাজনীতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদ:বিক্ষোভ, রাশেদ প্রধানের কুশপুত্তলিকা দাহ ছাত্রদলের

April 18, 2026

Spread the love

সজল মাহমুদ, রাজশাহীঃ জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগর ছাত্রদল। শনিবার বিকেল সাড়ে ৫টায় নগরীর গণকপাড়া থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে রাশেদ প্রধানের ছবিতে জুতার মালা পরিয়ে তার কুশপুত্তলিকা দাহ করেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।
এ সময় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “আমাদের নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধান যে কটূক্তি করেছেন, তাতে আমাদের রক্তে আগুন লেগেছে। এ জন্য অবিলম্বে রাশেদ প্রধানের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।”
রাশেদ প্রধানের ওই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ছাত্রদলের নেতারা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশে উন্নীত করতে চাচ্ছেন। কিন্তু কিছু পথহারা মানুষ তাকে নিয়ে কটূক্তি করে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে।” অবিলম্বে রাশেদ প্রধানকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের আহ্বান জানান ছাত্রদলের নেতৃবৃন্দ।

রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হানের সভাপতিত্বে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ। এছাড়াও রাজশাহী মহানগর শ্রমিকদল সভাপতি রফিকুল ইসলাম পাখি, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার বিপুল, নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ অন্তরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —