শিরোনাম :
বানেশ্বরে মে দিবসে শ্রমিকদের কণ্ঠে অধিকারহীচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিচাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও গুলিসহ একজনকে আটক কচাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান কার্যক্রম প্মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবরাজশাহীতে আলোচিত নারী শিক্ষিকার নিয়োগে জালিআসন্ন বাঘা উপজেলা নির্বাচন: নতুন সমীকরণে আলোসাংবাদিক আরবিএস পাভেলচাঁদাবাজ নাকি ষড়যন্ত্

রাজশাহী রেঞ্জে ড. শাহজাহান ম্যাজিক: পুলিশিংয়ে স্বচ্ছতা ও মানবিকতার নতুন অধ্যায়

Spread the love

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে যোগদানের পর থেকেই আমূল বদলে গেছে এই অঞ্চলের পুলিশি সেবার চিত্র। ড. মোহাম্মদ শাহজাহান, বিপিএম (বার)-এর মেধা, সততা এবং বলিষ্ঠ নেতৃত্বে পুলিশ প্রশাসনে ফিরেছে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা। গত এক বছরে তাঁর গৃহীত নানামুখী পদক্ষেপ ও মানবিক আচরণে মুগ্ধ এই অঞ্চলের সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ বাহিনীর সদস্যরাও।

দায়িত্ব গ্রহণের পর থেকেই ড. মোহাম্মদ শাহজাহান পুলিশ প্রশাসনে প্রচলিত ‘তদবির সংস্কৃতি’ ও অনৈতিক লেনদেনের মূলে আঘাত হেনেছেন। বিশেষ করে থানাগুলোতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ ও গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তাদের পদায়নের ক্ষেত্রে তিনি শতভাগ স্বচ্ছতা বজায় রাখছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোনো সুপারিশ বা লবিং নয়, বরং পুলিশ সুপারদের (এসপি) মতামত ও কর্মকর্তাদের বিগত দিনের পারফরম্যান্স এবং যোগ্যতাকে প্রাধান্য দিয়ে পদায়ন করা হচ্ছে। এই স্বচ্ছ প্রক্রিয়ার ফলে মাঠ পর্যায়ের দক্ষ কর্মকর্তারা কাজের নতুন প্রেরণা পাচ্ছেন, যা অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখছে।

একজন দক্ষ প্রশাসনিক প্রধান হওয়ার পাশাপাশি ড. মোহাম্মদ শাহজাহান পুলিশ সদস্যদের কাছে একজন প্রকৃত অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কনস্টেবল থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা—সবার সাথেই সরাসরি মতবিনিময় করেন তিনি। পেশাগত চ্যালেঞ্জের পাশাপাশি অধস্তনদের ব্যক্তিগত সংকটেও তিনি পাশে দাঁড়াচ্ছেন। তাঁর এই সহজলভ্য ও আন্তরিক আচরণের ফলে পুলিশের মনোবল যেমন বেড়েছে, তেমনি সাধারণ মানুষের কাছেও পুলিশ বাহিনী আগের চেয়ে অনেক বেশি জনবান্ধব হয়ে উঠেছে।

দীর্ঘ ১৭ বছর পুলিশ স্টাফ কলেজে দায়িত্ব পালন করা এই চৌকস কর্মকর্তার পেশাদারিত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। নোয়াখালীর কৃতি সন্তান ড. শাহজাহান কর্মজীবনের শুরুতে ফরিদপুরে এএসপি (প্রবেশনার) এবং ঢাকার রমনা জোনে এডিসি হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

তবে তাঁর দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান ও নিয়মনীতির প্রতি একনিষ্ঠতার কারণে একটি কায়েমী স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে উঠেছে। অতীতে যারা অনৈতিক সুবিধা ভোগ করত, তারাই এখন পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে। তবে এ ধরণের কোনো ষড়যন্ত্র তাঁর লক্ষ্য থেকে তাঁকে বিচ্যুত করতে পারেনি। বরং সব বাধা উপেক্ষা করে তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছেন।

রাজশাহী অঞ্চলের সচেতন নাগরিক সমাজের মতে, ড. মোহাম্মদ শাহজাহানের মতো সৎ ও নিরপেক্ষ কর্মকর্তা রাজশাহী রেঞ্জের জন্য আশীর্বাদ স্বরূপ। স্থানীয়দের দাবি, তাঁর মতো একজন দেশপ্রেমিক কর্মকর্তার বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সব প্রতিকূলতা জয় করে ড. শাহজাহানের নেতৃত্বে রাজশাহী রেঞ্জ পুলিশ একটি আধুনিক, স্মার্ট এবং জনবান্ধব বাহিনী হিসেবে আরও অনেক দূর এগিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা এই জনপদের সর্বস্তরের মানুষের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top