শিরোনাম :
বাঘায় হাসুয়ার কোপে গৃহবধূ নিহত, স্বামী পলাতকচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বরাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি চারঘাট মডেল থানার দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশসাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক হয়রানি বন্সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ইয়াবা-সিরাপসহ আটবড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূমান্দায় চারা-ঋণ নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সবতানোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যআওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান আটক, মানব

দুর্গাপুরে বাড়িতে অবৈধ তেল মজুদ, ৩৮০ লিটার জব্দ; ১ লাখ টাকা জরিমানা

Spread the love

দুর্গাপুর(রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় একটি বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ৩৮০ লিটার পেট্রোল জব্দ করেছে দুর্গাপুর থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের বখতিয়াপুর গ্রামের গুলালপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন নাসির উদ্দীন (৩৫)। তিনি উপজেলার গুলালপাড়া গ্রামের মৃত ইসরাফিল আলমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে গুলালপাড়া গ্রামের একটি বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৩৮০ লিটার পেট্রোল অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে জব্দকৃত পেট্রোল উপস্থিত ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত দামে বিতরণ করা হয়।

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০, ৪৫ ও ৫২ ধারায় মামলা দায়ের করে একলাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা ঘটনাস্থলেই আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রশাসন এ ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করবে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘব ও ন্যায্যমূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top