শিরোনাম :
গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, বেরিয়ে এচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সচাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরচাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামসর্বনিম্ন দরদাতা বঞ্চিতের অভিযোগ, পুঠিয়া স্বচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানপুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকচাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গজনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা

বস্তাবন্দি মরদেহ:পুলিশ হেফাজতে পূত্রবধু

Spread the love

যশোর প্রতিনিধিঃ যশোরে সকিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধার বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে শহরের বেজপাড়া মেইন রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পুত্রবধূ মরিয়ম খাতুনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত সকিনা বেগম বেজপাড়া এলাকার লাল চাঁদ খলিফার স্ত্রী।

পুলিশ জানায়, সকিনা বেগমের ছেলে শহিদুল গতকাল সকাল ৯টার দিকে দোকানে চলে যান। সকালে যাওয়ার আগে তাঁর স্ত্রী মরিয়ম তাঁকে বাইরে খেয়ে নিতে বলেন।
এ সময় শহিদুল তাঁর মায়ের খোঁজ করলে তাঁকে বলা
হয়, তাঁর মা বাইরে গেছেন। রাত ১০টার দিকে বাসায় ফিরে শহিদুল তাঁর মাকে দেখতে না পেয়ে আবারও খোঁজ নেন। তখনো তাঁর স্ত্রী তাঁকে জানান, সকিনা বেগম বাসায় ফেরেননি।

এ নিয়ে সন্দেহ লাগলে একপর্যায়ে শহিদুল থানায় গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাসার সামনে একটি বস্তার মধ্যে লাশ দেখতে পান শহিদুল। পরে তিনি ও তাঁর বোন শাহিদা বেগম লাশটি সকিনা বেগমের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, শহরের বেজপাড়া থেকে বস্তাবন্দী এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুতই পুরো ঘটনা ব্রিফিং করে জানানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top