প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
নিউজ

​একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি

April 25, 2026

Spread the love

​মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ​সড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে সৃষ্ট অচলাবস্থা কেটেছে। দীর্ঘ ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল রুটে আবারও বাস চলাচল শুরু হয়েছে। আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে দূরপাল্লা, আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

​সড়কে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এর ফলে শুক্রবার দিনভর বাস চলাচল বন্ধ থাকে।
​ শুক্রবার রাতে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে উভয় পক্ষ বৈঠকে বসে।

দীর্ঘ আলোচনার পর রাত আনুমানিক ১টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
​শনিবার সকাল থেকে বাস চলাচল শুরু হওয়ায় সাধারণ যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে এবং জনমনে স্বস্তি ফিরেছে।
​
​ধর্মঘট প্রত্যাহারের প্রক্রিয়া চলাকালীন শুক্রবার রাতে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়:
পৌরসভার হরিপুর এলাকায় শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে।বৈঠক চলাকালে মহাসড়কে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।
​ বিস্ফোরণের পর মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন।
প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ ও আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
​
​উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলা এই বিরোধ নিরসনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে:
​”ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং জনভোগান্তি এড়াতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ উভয় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে নিয়মিত আলোচনা ও পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।”

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —