শিরোনাম :
বানেশ্বরে মে দিবসে শ্রমিকদের কণ্ঠে অধিকারহীচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিচাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও গুলিসহ একজনকে আটক কচাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান কার্যক্রম প্মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবরাজশাহীতে আলোচিত নারী শিক্ষিকার নিয়োগে জালিআসন্ন বাঘা উপজেলা নির্বাচন: নতুন সমীকরণে আলোসাংবাদিক আরবিএস পাভেলচাঁদাবাজ নাকি ষড়যন্ত্

চারঘাটে লিগ্যাল এইড কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Spread the love

সুজন মাহমুদ,স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর চারঘাট উপজেলায় ২৭ এপ্রিল (সোমবার) উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের নিয়ে একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লাইট হাউস কর্তৃক বাস্তবায়িত “নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা” প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) নাগরিকতা প্রোগ্রাম, সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা–ইইউ’র অর্থায়নে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন চারঘাট উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাতুল করিম মিজান।
তিনি বলেন, লাইট হাউসের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সাধারণ মানুষ যেন সহজেই আইনগত সহায়তা পেতে পারে, সেই লক্ষ্যে মাঠ পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্য প্রদান, কেস রেফারেল এবং সেবাপ্রাপ্তির সুযোগ-সুবিধা নিশ্চিত করতে লাইট হাউস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে উপজেলা প্রশাসন সবসময় সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান বলেন,আইনগত সহায়তা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সঠিক সেবা পৌঁছে দিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজসেবা অফিস সবসময় জনগণের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন বলেন,গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার মধ্যে আইনগত বিষয়ও গুরুত্বপূর্ণ। কৃষক ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি করে, যা সার্বিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে।
প্রশিক্ষণ ও কর্মশালাটি পরিচালনা করেন নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর সিদ্দিকুল আলম মামুন। তাকে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সমন্বয়কারী মোছা: তাসলিমা আক্তার।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মশালায় সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, সাধারণ মানুষের আইনগত সহায়তা নিশ্চিতকরণ এবং মাঠ পর্যায়ে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের জনগণের পাশে থেকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top