প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
নিউজ, ব্রেকিং নিউজ, স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে সড়কে ঝড়লো শালা দুলাভাইয়ের প্রাণ, ফেরা হলোনা কর্মস্থলে

May 3, 2026

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। সম্পর্কে তারা শ্যালক-দুলাভাই। রবিবার (৩ মে) সকাল পৌনে ৬টার দিকে নাচোল উপজেলার বেনিপুর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার আটরশিয়া ইউনিয়নের বালুটুংগী গ্রামের মোজ্জাম্মেল হোসেনের ছেলে নওগাঁ জেলা দূর্নীতি দমন কমিশন দুদকের কনেস্টবল রবিউল আওয়াল জিসান (২২) এবং নাচোল উপজেলার নাচোল সদর ইউনিয়নের আজিপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সোহাগ হোসেন (১৭)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল শুক্রবার আজিপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে সালমা খাতুনের সাথে বিয়ে হয় রবিউল আওয়াল জিসানের। এদিকে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে শ্বশুর বাড়িতে অবস্থানের পর রোববার ভোর পৌনে ৬টার দিকে রবিউল শালা সোহাগকে সাথে নিয়ে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে কর্মস্থল নওগাঁর উদ্দেশ্যে রওনা দেন। এ সময় ধানসুড়ার দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে আড্ডা-আমনুরা রোডের বেনীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান রবিউল ও সোহাগ।

এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং মৃতদেহ দুইটি উদ্ধার করে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —