ইউক্রেনে ত্রাণ কেন্দ্রে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২৬

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের একটি ত্রাণ বিতরণ কেন্দ্র ও পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ২৬ জন প্রাণ হারিয়েছেন। সোমবার সংঘটিত এই মর্মান্তিক ঘটনায় উদ্ধারকর্মী ও পুলিশ সদস্যসহ অনেকে হতাহত হন। ইউক্রেনের জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুইজন উদ্ধারকারী কর্মী এবং চারজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত পাঁচজনকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যার মধ্যে দুইজন উদ্ধারকর্মীও রয়েছেন।
এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এই ঘটনাকে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়ে মন্তব্য করেছেন যে, সাধারণ মানুষের ত্রাণ কেন্দ্রে এমন হামলা প্রমাণ করে রাশিয়া কোনোভাবেই উত্তেজনা কমাতে আগ্রহী নয়। রুশ বাহিনীর এই পদক্ষেপের ফলে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবিক সহায়তার কার্যক্রম বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
