প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
নিউজ, ব্রেকিং নিউজ, রাজনীতি

রাজশাহী মহানগর ছাত্রদলের নতুনকমিটিকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী

May 3, 2026

Spread the love

সজল মাহমুদ, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগর ছাত্রদলের নতুন আহবায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। আজ রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নতুন আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী মহানগর ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটির আহবায়ক ও সদস্য সচিবসহ অন্যান্য সদস্যবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কমিটির সবাই আমার অত্যন্ত স্নেহের ও ত্যাগী ছাত্রনেতা। আশা করছি এই কমিটির মাধ্যমে আগামী দিনে রাজশাহী মহানগরীতে ছাত্রদল আরো সুসংগঠিত ও সাংগঠনিকভাবে শক্তিশালী হবে। এই কমিটি ছাত্রদলকে এগিয়ে নিতে সক্রিয়ভাবে কাজ করবে।
প্রসঙ্গত, গতকাল শনিবার ২ মে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির রাজশাহী মহানগর ছাত্রদলের আহবায়ক রাকিন রাইহান রবীন ও ইমদাদুল হক লিমনকে সদস্য সচিক করে কমিটি ঘোষণা করেন।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —