প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
জিনেদিন জিদানের সাথে তুলনা নিয়ে মুখ খুললেন জুড বেলিংহাম চীনের মহাকাশ গবেষণায় নজির গড়লেন পাকিস্তানি গবেষক জিশান আলী চীনের মহাকাশ গবেষণায় অনন্য নজির গড়লেন পাকিস্তানের জিশান আলী ইউরোপীয় ইউনিয়নের ‘মেড ইন ইউরোপ’ প্রকল্পে যুক্ত হওয়ার নতুন সুযোগ যুক্তরাজ্যের সামনে মাত্র ছয় মাসের মাথায় লিংকনের দুই প্রধান কোচের বিদায় জিনেদিন জিদানের সাথে তুলনা নিয়ে মুখ খুললেন জুড বেলিংহাম চীনের মহাকাশ গবেষণায় নজির গড়লেন পাকিস্তানি গবেষক জিশান আলী চীনের মহাকাশ গবেষণায় অনন্য নজির গড়লেন পাকিস্তানের জিশান আলী ইউরোপীয় ইউনিয়নের ‘মেড ইন ইউরোপ’ প্রকল্পে যুক্ত হওয়ার নতুন সুযোগ যুক্তরাজ্যের সামনে মাত্র ছয় মাসের মাথায় লিংকনের দুই প্রধান কোচের বিদায়
শিক্ষা

এসএসসি ও প্রাথমিক এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান।

November 3, 2026

Spread the love

মোঃ মিজানুর রহমান
সিলেট প্রতিনিধি।

গতকাল ২/১১/২০২৬ ইং সিলেট গোলাপগঞ্জ উপজেলার স্বনামধন্য স্কুল গোলাপগঞ্জ জামেয়া ইসলামীয়া স্কুলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী এবং প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরনী এক অনুষ্ঠানের আয়োজন করেন জামেয়া ইসলামীয়া স্কুল গোলাপগঞ্জ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট -৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনের সম্মানিত সাংসদ জননেতা এডভোকেট এমরান আহমেদ চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জামেয়া স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে অত্যান্ত সুনামের সাথে পাঠদান, শিক্ষার্থীদের সঠিক গাইড লাইন, ভালো দক্ষ শিক্ষার্থী হিসেবে সমাজে গড়ে তোলার পাশাপাশি স্কুলের শিক্ষকদের সঠিক ভাবে পরিচালনার মধ্য দিয়ে একটি আধুনিক মান সম্মত স্কুল হিসেবে গড়ার লক্ষ্যে সব সময় কাজ করে যাচ্ছে। আর তার সুফলও স্কুল সম্মানের সহিত আজ সমাজে মাথা উচু করে দাড়াতে পেরে আমার নিজের কাছেও গর্ব মনে হচ্ছে। এই স্কুলটি আমাদের গোলাপগঞ্জ বাসির গৌরব ও অহংকার। বক্তাগন তাদের বক্তব্যের মধ্যে ছাত্র ছাত্রীদের উজ্জ্বল সাফল্যময় ভবিষ্যৎ কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোলাপগন্জ উপজেলার অত্যান্ত যোগ্য বিচক্ষণ ও স্বনামধন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব ছবেদ আলী, গোলাপগঞ্জ পৌরসভার সাবের ভারপ্রাপ্ত মেয়র, আগামী গোলাপগঞ্জ পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী গোলাপগন্জ বিএনপির অন্যতম সিনিয়র জননেতা জনাব হেলালুজ্জামান হেলাল সহ বিএনপির স্তানীয় নেতৃবৃন্দ এবং অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রী বৃন্দ।