প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
গণভোটের রায় বাস্তবায়নেই জাতীয় ঐক্য সম্ভব: জামায়াতে ইসলামী পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে ইসরায়েলি রাজনীতিতে উত্তাপ সুদানের রাজধানীতে ড্রোন হামলায় প্রাণহানি, ক্ষতিগ্রস্ত জাতিসংঘ কার্যালয় জিয়াউলের বিরুদ্ধে গুম-হত্যা মামলা: সাক্ষ্য গ্রহণ সমাপ্ত, যুক্তিতর্ক ২৪ নভেম্বর নৌবিহারের ছোঁয়ায় যান্ত্রিক জীবনের ক্লান্তি মুক্তি গণভোটের রায় বাস্তবায়নেই জাতীয় ঐক্য সম্ভব: জামায়াতে ইসলামী পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে ইসরায়েলি রাজনীতিতে উত্তাপ সুদানের রাজধানীতে ড্রোন হামলায় প্রাণহানি, ক্ষতিগ্রস্ত জাতিসংঘ কার্যালয় জিয়াউলের বিরুদ্ধে গুম-হত্যা মামলা: সাক্ষ্য গ্রহণ সমাপ্ত, যুক্তিতর্ক ২৪ নভেম্বর নৌবিহারের ছোঁয়ায় যান্ত্রিক জীবনের ক্লান্তি মুক্তি
রাজনীতি

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ

November 3, 2026

Spread the love

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ব্যক্তিগত সম্পত্তির একটি অংশ রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের মালিকানাধীন সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠানোর পর মন্ত্রণালয় পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে। দণ্ডপ্রাপ্তদের সহায়-সম্পদ সরকারের নিয়ন্ত্রণে আনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সূত্র: প্রথম আলো