স্পেনের ফুটবল মাঠে মর্মান্তিক মৃত্যু: গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন জেসুস দে মিগুয়েল

স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবল ম্যাচে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। টেনারিফের ফরোয়ার্ড জেসুস দে মিগুয়েল প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে বল দখলের লড়াইয়ে জড়িয়ে পড়ার পর গুরুতর আহত হন। মাঠের মধ্যেই সংঘর্ষের পরপরই তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে জ্ঞান হারান। তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই প্রতিশ্রুতিশীল খেলোয়াড়। মাঠের মধ্যে ঘটে যাওয়া এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে ক্রীড়াঙ্গনে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘটনাটি ফুটবল প্রেমী ও সংশ্লিষ্টদের মধ্যে তীব্র আলোড়ন তৈরি করেছে, যা খেলা চলাকালীন নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
সূত্র: আল জাজিরা
