শিরোনাম :
বাঘার জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁরাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণসাংবাদিক ‎সুরুজ আলীর মুক্তির দাবিতে রাজশাহীসীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় ১০ মোবনাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজারাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদকগোদাগাড়ীর আওয়ামীলিগের প্রভাবশালী ইউপি চেয়শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে দায়িত্বের পাশাপাশি মানবিকতার অনন্য রূপ: ইউএন

চাঁপাইনবাবগঞ্জে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান: স্কেভেটর ও ৪ ট্রাক্টরের ব্যাটারি জব্দ

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ,জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ভাবুক মৌজায় কৃষিজমি থেকে অবৈধভাবে টপসয়েল (উপরিভাগের উর্বর মাটি) কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেভেটর ও চারটি ট্রাক্টরের ব্যাটারি জব্দ করা হয়।
বুধবার (৩ জুন) সন্ধ্যায় অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাবুক মৌজার ফসলি জমি থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে টপসয়েল কেটে বিভিন্ন স্থানে সরিয়ে নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে প্রশাসন সেখানে আকস্মিক অভিযান চালায়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানকালে মাটি কাটা ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি স্কেভেটর (ভেকু) এবং চারটি ট্রাক্টরের ব্যাটারি জব্দ করা হয়। পাশাপাশি যানবাহনগুলোর ইঞ্জিন সাময়িকভাবে অচল করে দেওয়া হয়েছে, যাতে পুনরায় অবৈধ কার্যক্রম পরিচালনা করা না যায়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বলেন, “কৃষিজমির উর্বরতা রক্ষায় অবৈধভাবে টপসয়েল কাটার বিরুদ্ধে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে ও কৃষি জমি সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয় কৃষক ও সচেতন মহল স্বাগত জানিয়েছে। তাদের মতে, কৃষিজমির উর্বর মাটি রক্ষা করা খাদ্য উৎপাদন ও পরিবেশ সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top