শিরোনাম :
বাঘায় হাসুয়ার কোপে গৃহবধূ নিহত, স্বামী পলাতকচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বরাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি চারঘাট মডেল থানার দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশসাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক হয়রানি বন্সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ইয়াবা-সিরাপসহ আটবড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূমান্দায় চারা-ঋণ নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সবতানোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যআওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান আটক, মানব

চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ

Spread the love

​মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে চোরাচালান ও মাদক বিরোধী এক সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৩ জন মাদক চোরাকারবারিকে আটক করার পাশাপাশি ফেন্সিডিলের বিকল্প ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ, ৩টি মোবাইল ফোন এবং ১টি ইজিবাইক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪,২৪,৬০০/- (চার লক্ষ চব্বিশ হাজার ছয়শত) টাকা।

​বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ০৫ জুন ২০২৬ তারিখ আনুমানিক সকাল ১১:০০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁনশিকারী বিওপি’র হাবিলদার মোঃ কাজী ইব্রাহীম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৯৮/২-এস হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের শিকারী গ্রামে চোরাকারবারিদের ঘেরাও করে মালামালসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
​আটককৃত আসামিরা হলেন:
​১. মোঃ মাহাবুবুর রহমান (১৯), পিতা- মোঃ রানাউল, গ্রাম- আলালপুর।
২. মোঃ জাহিদুল ইসলাম (১৯), পিতা- মোঃ সেতাউল, গ্রাম- আলালপুর।
৩. মোঃ সাগর হোসেন (১৬), পিতা- মোঃ দুলাল, গ্রাম- হাউসপুর।
​আটককৃত সকলের ডাকঘর- ফুটানি বাজার, থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।

​আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক ও চোরাচালান আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ, মোবাইল এবং ইজিবাইকসহ আসামিদের ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।​সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি’র এমন কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top