শিরোনাম :
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নডেঙ্গু ঠেকাতে ১৯ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা অশিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আগোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেফতার, পরাজশাহীতে ওয়ার্ক অর্ডার ছাড়াই সাড়ে ১১ কোটি টসীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি বাঘায় হাসুয়ার কোপে গৃহবধূ নিহত, স্বামী পলাতকচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বরাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি চারঘাট মডেল থানার দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশ

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অভিযানে ২৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ,জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আলালপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ২৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ জুন ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপির নায়েক মো. মোশারফ হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৯৮/২-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের আলালপুর গ্রামের একটি আমবাগানে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে টহল দল মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে পরিচিত ২৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
জব্দকৃত সিরাপগুলো জিডি মূলে ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top