শিরোনাম :
বাঘার জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁরাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণসাংবাদিক ‎সুরুজ আলীর মুক্তির দাবিতে রাজশাহীসীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় ১০ মোবনাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজারাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদকগোদাগাড়ীর আওয়ামীলিগের প্রভাবশালী ইউপি চেয়শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে দায়িত্বের পাশাপাশি মানবিকতার অনন্য রূপ: ইউএন

রাজশাহীতে র‍্যাব-৫ এর পৃথক অভিযানে ১০টি গাঁজা গাছসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলার দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মোট ১০টি গাঁজা গাছ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। উদ্ধারকৃত গাঁজা গাছগুলোর মোট ওজন প্রায় ১৫.৫ কেজি এবং উচ্চতা ১০ থেকে ১২ ফুট পর্যন্ত বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব-৫ সূত্রে জানা যায়, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, অস্ত্র, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাজশাহীর দুটি স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে, র‍্যাব-৫, রাজশাহীর একটি চৌকস অপারেশন দল ১০ জুন রাত ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর দুর্গাপুর থানাধীন রাতুগ্রাম সরকারপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৪টি গাঁজা গাছ (ওজন প্রায় ৭ কেজি, উচ্চতা ১০ ফুট) উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম (৪০)-কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে গাঁজা চাষাবাদ ও বিভিন্ন এলাকায় বিক্রির কথা স্বীকার করেন।
অপরদিকে, ১১ জুন রাত ১টা ১০ মিনিটে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল পুঠিয়া থানাধীন কাজুপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় সাহাবুর মোল্লার নিজস্ব জমির পানের বরজ থেকে ৬টি গাঁজা গাছ (ওজন প্রায় ৮.৫ কেজি, উচ্চতা ১২ ফুট) উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মোঃ সাহাবুর মোল্লা (৩৫)-কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনিও দীর্ঘদিন ধরে গাঁজা চাষ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
র‍্যাব জানায়, উভয় আসামিই বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে গাঁজা গাছ চাষাবাদ করছিলেন। তাদের বিরুদ্ধে যথাক্রমে দুর্গাপুর ও পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
র‍্যাব-৫ জানিয়েছে, মাদক নির্মূল এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top